ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দিনব্যাপী কর্মসূচি: স্বাস্থ্যসেবা, কৃষি, বৃক্ষরোপণ ও অনুদান বিতরণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী,সিলেট ৪ এমপি।

শুক্রবার (২৬ জুন) সিলেটের জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী একাধিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

দিনের কর্মসূচির শুরুতে তিনি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর বিশেষ তহবিল থেকে হাসপাতালের জন্য একটি ইসিজি (ECG) মেশিন ও একটি আইপিএস প্রদান করা হয়।

পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ও সেবাকক্ষ ঘুরে দেখেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জৈন্তাপুর বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্পের আওতায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’-র অংশ হিসেবে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়াও মনোযোগ দিয়ে শোনেন তিনি।

এরপর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জৈন্তাপুরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি কৃষকদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষি উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

একই অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ, বন্যাকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিটস বিতরণ এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন প্রদান করা হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ও উপসচিব (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) উছমান গনি, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,

উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে সরকারের চলমান উদ্যোগ আরও বেগবান হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জৈন্তাপুরে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দিনব্যাপী কর্মসূচি: স্বাস্থ্যসেবা, কৃষি, বৃক্ষরোপণ ও অনুদান বিতরণ।

আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬