ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত অভিযুক্তকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে নবীনগর উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়ার বিরুদ্ধে একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশক্রমে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারের জন্য নবীনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে অভিযুক্ত এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন রাত ১০টা ৫ মিনিটে নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সদস্যরা জেলের ছদ্মবেশ ধারণ করে অভিযানে অংশ নেন এবং একপর্যায়ে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত সুমন মিয়া চিত্রি গ্রামের রফিকুল ইসলাম ছেলে।
টিটন দাস নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















