বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে বাগেরহাটের চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, বাগেরহাট সদর, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা, মংলা ও রামপাল উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার, স্কুল ভবন নির্মাণ, কম্পিউটার সামগ্রী ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য মোট ৫১টি প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন বাগেরহাট জেলা পরিষদের মাননীয় প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
২০২৬ সালের জুলাই মাসে জেলা পরিষদ কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
বিকেলে মাননীয় প্রশাসক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন দাবিদাওয়া, সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
শেখ সৈকত রায়হান ইমন বাগেরহাট প্রতিনিধি 



















