নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর খ-জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ১০.০৭.২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০:০৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ আল আহাম্মাদীয়া স্টীল নামক দোকানের সামনের রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। আফসার উদ্দিন (৩৬), পিতা- মৃত সিদ্দিক আহমেদ, মাতা- মৃত আমেনা খাতুন, সাং-সেন্টমার্টিন, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য সহ যেকোন অপরাধ দমনে নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















