ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই শহীদ সামিদ’ এর কবর জিয়ারত, পরিবারের সাথে সাক্ষাৎ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৩ জুলাই) বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ৬ নং মানকোন ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামীমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ শামসুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাম্মেল হক, ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা, শহীদের রক্তে ভেজা এই প্রিয় জন্মভূমিকে একটি সুশৃংখল ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য মুক্তাগাছা উপজেলার ৬ নং মানকোন ইউনিয়নস্থ ৮ নং ওয়ার্ডের তেঘুরী গ্রামে জুলাই শহিদ সামিদের কবর প্রাঙ্গনটি অবস্থিত।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬