জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা পুলিশ।
আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের বেদীতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের এই মহান আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের এই বলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন ও আদর্শকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।”
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ দিবস ২০২৬: কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
-
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন - আপডেট সময় : ০৮:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















