ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ দিবস উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় জোটের র‍্যালি

জুলাই শহীদ দিবস-২০২৬ এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে ১১ দলীয় জোট, নীলফামারী জেলা।

বৃহস্পতিবার বিকেলে শহরের বড় বাজার থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সভাপতি আব্দুস সালাম, এনসিপির নেতাকর্মীরা এবং নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তারসহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জুলাই শহীদ দিবস উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় জোটের র‍্যালি

আপডেট সময় : ০১:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬