ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আজ ০৫ আগস্ট ২০২৬ খ্রি. (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) জনাব তারেক আল মেহদী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অসামান্য অবদান স্মরণ করছে। শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৬:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬