ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ- শহিদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও দোয়া

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ফজরের নামাজের পর সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে এ কর্মসূচি পালন করেন সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম শহীদ সাজ্জাদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ- শহিদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও দোয়া

আপডেট সময় : ০৭:৪৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬