ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ভেড়ামারায় দোয়া ও মোমবাতি প্রজ্বলন

জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কুষ্টিয়ার ভেড়ামারায় দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।
কর্মসূচির শুরুতে ভেড়ামারা উপজেলা মডেল মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ, শান্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। পরে ভেড়ামারা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা হাতে মোমবাতি নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নীরব শ্রদ্ধা ও স্মরণে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহস, ত্যাগ ও সংগ্রামের চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে। তাঁরা আরও বলেন, শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক ভবিষ্যতের পথচলার মূল লক্ষ্য।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সমাপ্তি ঘটে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ভেড়ামারায় দোয়া ও মোমবাতি প্রজ্বলন

আপডেট সময় : ০৪:০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬