জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে যশোর শহরের লালদিঘিরপাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় যশোর জেলার বিভিন্ন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেন। সভায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, ইফতেখার হোসেন ও আলমগীর হোসেন লিটন। এছাড়া উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, যশোর এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টুসহ জেলার বিভিন্ন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করে আগামী দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
আবু রাসেল যশোর প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ 



















