ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আগস্টের শহীদদের স্মরণে ভোলা জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত,,

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানসহ দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া নেতাকর্মীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ভোলা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) জোহরের নামাজের পর ভোলা জেলা বিএনপির পার্টি অফিস সংলগ্ন বড় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিউর রহমান কিরণ, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোবাহান ও মো. কবির হোসেন। জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন ও ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাকসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনতাসির আলম রবিন চৌধুরী, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন জেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন এবং নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তাদের ভাষায়, সেই দীর্ঘ সংগ্রামের প্রতিফলন ছিল জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান। তারা জুলাই–আগস্টের আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বক্তারা আরও বলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তারা দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তাদের বক্তব্যে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বিভিন্ন সময়ে তাকে কারাবন্দি রাখা, চিকিৎসাসেবা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নানা ধরনের হয়রানির মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তবে সকল প্রতিকূলতা মোকাবিলা করে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের সাহস ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
আলোচনা শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় জুলাই–আগস্টের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। পরে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জুলাই আগস্টের শহীদদের স্মরণে ভোলা জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত,,

আপডেট সময় : ০৪:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬