সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর শহরের বেলটিয়া কামিল মাস্টার মাদরাসা ও জামে মসজিদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। তিনি মাদরাসা ও মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষ ও প্রকৃতির জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও জনসমাগমস্থলে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন। দেশকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগও গ্রহণ করা হবে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর প্রতিনিধি: 



















