মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
নিজস্ব প্রতিবেদক :
জামালপুরে সদর উপজেলার ০৯ টি নিবন্ধিত বেসরকারি এতিমখানায় অধ্যয়রত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ করা হয় সদর উপজেলা প্রশাসন জামালপুর সদর এমপি ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানার সভাপতি / সাধারণ সম্পাদকগনের হাতে চেক তুলে দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজনীন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আবু ইলিয়াস মল্লিক, আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি সফিউর রহমান সফি,জামালপুর জেলা বিএনপি’র মহিলা দলের সভাপতি সেলিনা পারভিন,সাবেক ভাইস চেয়ারম্যান মশিউর রহমান সকল এতিমখানা প্রতিনিধি, এতিম নিবাসী,স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।উপজেলা প্রশাসন জমালপুর সদর ও সমাজসেবা কার্যালয় আয়োজন চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো: শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
জামালপুরে সদর উপজেলার ০৯ টি নিবন্ধিত বেসরকারি এতিমখানায় অধ্যয়রত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ করা হয় অনুষ্ঠিত - 



















