জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অতিবর্ষণ ও পানি নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।
পৌর শহরের বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে তিনি পানিবন্দী মানুষের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের নানাবিধ সমস্যার কথা শুনছেন।
এলাকাবাসী জানান, আকস্মিক পানিবৃদ্ধির কারণে পৌর এলাকার বেশ কিছু নিচু অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে সরকারি বা বেসরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের আগমন তাদের আশার আলো দেখাচ্ছে।
পরিদর্শনকালে শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ পানিবন্দী মানুষের উদ্দেশে বলেন, “পৌরবাসীর যেকোনো বিপদে-আপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে আছি এবং এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন। তারা পানিবন্দী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ সহায়তার বিষয়ে তৎপরতা চালাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর প্রতিনিধি : 



















