ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জলাবদ্ধতা: পানিবন্দি মানুষের পাশে এমপি ওয়ারেছ আলী মামুন, দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস

জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় আকস্মিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া মানুষের খোঁজখবর নিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

আজ শনিবার (১১ জুলাই, ২০২৬ইং) দিনব্যাপী তিনি পৌরসভার বিভিন্ন প্লাবিত ও জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন পানিবন্দি মানুষের দুর্ভোগের চিত্র সরাসরি প্রত্যক্ষ করেন। তিনি ভুক্তভোগী পৌরবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি অবরুদ্ধ জনপদের মানুষদের আশ্বস্ত করে বলেন, “পৌরসভার এই সংকটময় মুহূর্তে আপনাদের পাশে থাকা আমার প্রধান দায়িত্ব। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের যে চরম ভোগান্তি হচ্ছে, তা নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

শহরের জলাবদ্ধতা দূরীকরণের বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বারোপ করেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতি দেন। এই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ড্রেনেজ ব্যবস্থার সাথে জড়িতদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন। এমপি মামুন দুর্গত এলাকার অসহায় মানুষের সহায়তায় দলীয় নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জামালপুরে জলাবদ্ধতা: পানিবন্দি মানুষের পাশে এমপি ওয়ারেছ আলী মামুন, দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস

আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬