ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্পোর্টস অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি পরিদর্শন করলেন ডুয়েট উপাচার্য

আসন্ন জাতীয় স্পোর্টস অলিম্পিয়াড উপলক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর-এর শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রস্তুতি পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) তিনি প্রস্তুতি পরিদর্শনে যান এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রের বিদ্যমান সুযোগ-সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়ামসহ ক্রীড়া অবকাঠামো আরও উন্নত করার আশ্বাস দেন।
উল্লেখ্য, জাতীয় স্পোর্টস অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে ডুয়েট ক্যাম্পাসের বাছাই পর্ব শুরু হচ্ছে আজ। এ পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে, যাদের মধ্যে বিজয়ীগণ পরবর্তীতে জাতীয় পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। খেলোয়াড়দের উৎসাহ প্রদানের পাশাপাশি প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করতে উপাচার্য সরাসরি স্পোর্টস ভেন্যুও পরিদর্শন করেন। এ সময় তিনি বলে কিক মেরে ইন্ট্রা-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এরও উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মতো এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিজ একজন শিক্ষার্থীর সুষ্ঠু মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটির অংশ হিসেবে জাতীয় পর্যায়ের এই অলিম্পিয়াডে ডুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।”
উপাচার্য আরও বলেন, “শিক্ষা, গবেষণার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে ডুয়েট শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে।” তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন এবং ডুয়েট শিক্ষার্থীরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে দলগত মনোভাব, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে, যা ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথ প্রশস্ত করে।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. মো. কাজী রফিকুল ইসলামসহ শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জাতীয় স্পোর্টস অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি পরিদর্শন করলেন ডুয়েট উপাচার্য

আপডেট সময় : ০১:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬