ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সমবায় পুরস্কার ২০২৫: বিভাগীয় সেরা লালমনিরহাটের আব্দুর রাজ্জাক

সার্বিক গ্রাম উন্নয়ন ও সমবায় আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় সমবায় পুরস্কার ২০২৫’-এর জন্য রংপুর বিভাগের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মনোনীত হয়েছেন লালমনিরহাটের সন্তান মোঃ আব্দুর রাজ্জাক। তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা গ্রামের রুপসী বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সভাপতি।

​জাতীয় সমবায় পুরস্কার নীতিমালা ২০২৪-এর আলোকে ‘ক্যাটাগরি-১৭ সার্বিক গ্রাম উন্নয়ন শ্রেণিতে তাঁকে এই গৌরবোজ্জ্বল মনোনয়ন দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মূল্যায়ন কমিটির কঠোর যাচাই-বাছাইয়ে আব্দুর রাজ্জাক প্রথমে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হন। এরপর জেলার ৫টি উপজেলার ১০ জন সফল সমবায়ীকে পেছনে ফেলে তিনি জেলার সর্বশ্রেষ্ঠ সমবায়ীর স্বীকৃতি লাভ করেন।

মূল্যায়ন প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্নে ‘রুপসী বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’-র সদস্য সংখ্যা ছিল মাত্র ২০ জন। আব্দুর রাজ্জাকের সততা, দক্ষ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিক আস্থা বৃদ্ধি পায়, ফলে বর্তমানে সমিতির সক্রিয় সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জনে।

সমিতি পরিচালনায় আব্দুর রাজ্জাক স্বচ্ছতা ও চরম নিয়মানুবর্তিতার পরিচয় দিয়েছেন। সমবায় আইন ও বিধিমালার প্রতি পূর্ণ অনুগত থাকায় প্রতিষ্ঠানে কখনো কোনো আর্থিক অনিয়ম ঘটেনি।
গত ৩ বছরে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কোনো মামলা নেই এবং অডিট আপত্তিতেও অর্থ তছরুপের কোনো অভিযোগ ওঠেনি। তিনি নিয়মিত ব্যবস্থাপনা কমিটির ১২টি সভা এবং ৫টি বার্ষিক সাধারণ সভায় (AGM) উপস্থিত থেকে বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ দিয়েছেন।
তিনি কেবল সমিতি পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; নিজস্ব অর্থায়নে চালু করেছেন ক্ষুদ্র ঋণ প্রকল্প।

সমিতিতে ৪ জন বেতনভুক্ত কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।কুমিল্লা কোটবাড়ী থেকে ৫ দিনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণসহ একাধিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ গ্রহণ করে প্রাপ্ত জ্ঞান সমিতির সদস্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন

সমবায় সমিতিতে আধুনিক তথ্যপ্রযুক্তির (IT) ব্যবহার নিশ্চিত করে পরিচালনায় আনেন গতিশীলতা। ​উপজেলা ও জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, আব্দুর রাজ্জাকের সততা, দূরদর্শিতা ও সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সমবায় খাতের জন্য এক অনুকরণীয় ও আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জাতীয় সমবায় পুরস্কার ২০২৫: বিভাগীয় সেরা লালমনিরহাটের আব্দুর রাজ্জাক

আপডেট সময় : ০১:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬