ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রথমবারের মতো নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হয়।
রবিবার (৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নীলফামারীর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসমিন আওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও টেকসই গ্রাম গড়ে তোলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল লক্ষ্য। এ সময় পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সদস্যদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা আরও জানান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগ ও দিকনির্দেশনায় সারা দেশের ন্যায় নীলফামারীতেও প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬