ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় বেহাল মধইল চারমাথা নজিপুর টু সাপাহার আঞ্চলিক মহাসড়ক, দ্রুত সংস্কারের দাবি

নওগাঁ জেলার পত্নীতলা টু সাপাহার সংযোগ সড়কে মধইল চারমাথা থেকে পশ্চিম দিকে আঞ্চলিক মহাসড়কের একটি অংশ দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কের উপর পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা বা সঠিক ড্রেনেজ না থাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

১৪ ই জুলাই মঙ্গলবার দুপুর ২ টাই এই দৃশ্যটি ধারণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শতশত মোটরসাইকেল, অটো রিক্সা, ভ্যান, প্রাইভেটকার যাত্রীবাহি বাস ও বন্যবাহী যানবাহন এই সড়ক ব্যবহার করে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।অনেক সময় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে যাত্রী আহত হচ্ছেন এবং ব্যবসায়ীদের মালামাল রাস্তায় পড়ে গিয়ে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষকে আর্থিক ও শারীরিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, এটি একটি নজিপুর টু সাপাহার উপজেলা গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহা সংযোগ সড়ক হওয়া সত্বেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনোদুর্ভোগ অত্যন্ত চরমে পৌঁছেছে। তারা দ্রুত সড়কটির সংস্কার, স্থায়ী টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা মোঃ আনিসুল ইসলাম বলেন, একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানির নিচে চলে যায়। কোথায় গর্ত আর কোথায় রাস্তা… তা বোঝা যায় না। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আমরা দ্রুত এ রাস্তার স্থায়ী সংস্কার চাই, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

এলাকাবাসী মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে খুব দ্রুত সংস্কারে উদ্যোগ নিলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি সংশ্লিষ্ট সড়ক বিভাগকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জলাবদ্ধতায় বেহাল মধইল চারমাথা নজিপুর টু সাপাহার আঞ্চলিক মহাসড়ক, দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময় : ১১:২১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬