ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে স্বাস্থ্যমন্ত্রী, ৪০০ শয্যার হাসপাতালসহ তিন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সরেজমিনে দেখতে জয়পুরহাটের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে তিনি জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও জনবল পরিস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত হন। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সরবরাহ এবং রোগীদের সেবার মান সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতাল সম্প্রতি ২৫০ শয্যা থেকে ৪০০ শয্যায় উন্নীত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে ৪০০ শয্যার কার্যক্রম চালুর পাশাপাশি সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হতে মন্ত্রী ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগীরা যাতে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর এ সফরকে জেলার স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা পর্যালোচনা ও বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটে স্বাস্থ্যমন্ত্রী, ৪০০ শয্যার হাসপাতালসহ তিন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন

আপডেট সময় : ০৩:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬