ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার,২ জনের সাজা

জয়পুরহাট জেলা জুড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার থেকে ২৪ ঘন্টায় জেলার আক্কেলপুর, কালাই ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাট এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়, অভিযানে সর্বমোট ১৭২১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২০ পিস ইয়াবা,১টি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিয়মিত মামলা হয়েছে ৪টি এবং মোবাইল কোর্টে মামলা হয়েছে ২টি।

​গ্রেফতার কৃত নিয়মিত মামলার আসামীরা হলেন আক্কেলপুর থানার হরিসাড়া গ্রামের মো: হারুন (৪১) ও গোপীনাথপুর গ্রামের মো: আব্দুর সোবাহার (৩২), কালাই থানার আতাহার গ্রামের মো: আব্দুর ওহাব (৪৭), পাঁচবিবি থানার ত্রিপুরা গ্রামের মো: রাশেদ মন্ডল (২৬) এবং দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো: আব্দুর রশিদ শেখ (৪২)।

​অভিযানে আক্কেলপুর ও কালাই থানা এলাকা থেকে পৃথকভাবে ১০০ পিস, ২১০ পিস (১৯০ পিস টাপেন্টাডল ও ২০ পিস ইয়াবা) এবং ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে জয়পুরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

​এছাড়াও কালাই ও আক্কেলপুর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এবং আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই আসামিকে যথাক্রমে ৩ মাস ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

​অভিযানসমূহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো: ইলিয়াস হোসেন তালুকদার ও উপ-পরিদর্শক মো: সিরাজুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

​জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার,২ জনের সাজা

আপডেট সময় : ১০:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬