ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবি সড়কের শিমুলতলী বনখুর এলাকায় ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

জয়পুরহাট পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে পাঁচবিবি বীরনগর এলাকা থেকে একটি অটো রিক্সা জয়পুরহাটের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয়।

এ সময় অটোরিকশার চালক সহ এক অটো যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং আহত হয় আরো চার নারী। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে।

নিহতদের মধ্যে অটো চালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি টিএনটি পাড়া এবং অপর নিহত অজ্ঞাত মহিলার বাড়ি উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।

আহতদের মধ্যে পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি বলে জানা গেছে। অপর আহত ২জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও ড্রাইভার হেলপারকে আটক করেছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সড়কের শিমুলতলী বনখুর এলাকায় ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

আপডেট সময় : ১১:০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬