ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩’শ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এ্যাম্পুলসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করে।

আটক কৃত যুবক আবুজার রহমান (৩০) জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপির উচনা গ্রামের মোঃ শাহার উদ্দিনের ছেলে।

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম আসাদ জানান, গতকাল রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। ডিবি পুলিশের সিনিয়র এসআই মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল ভারত থেকে চোরাইপথে আসা এ্যাম্পুলসহ আবুজারকে হাতেনাতে আটক করে।

ওসি আরও বলেন, “জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিবি পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সীমান্তে অভিযান চালিয়ে ব্যাবসায়ী সহ নেশার এ্যাম্পুলগুলো উদ্ধার করা হয়।”

আটক আবুজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানায়, সমগ্র জেলাসহ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে ডিবিসহ অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬