ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনসেবা তরান্বিত করতে লালমনিরহাটের কালীগঞ্জে জেলা প্রশাসকের দিনব্যাপী ঝটিকা পরিদর্শন

সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জে দিনব্যাপী এক নিবিড় ও বহুমুখী পরিদর্শন কর্মসূচি পরিচালনা করেছেন জেলা প্রশাসক।

কর্মসূচিজুড়ে তিনি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, থানা, ভূমি অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরজমিনে খতিয়ে দেখেন, স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন এবং প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নানা উপকরণ ও পুরস্কার বিতরণ করেন।

দিনব্যাপী এই পরিদর্শনের সূচনায় জেলা প্রশাসক কাকিনা রেল স্টেশন সংলগ্ন এলাকায় ‘প্রকল্প বাস্তবায়ন অফিস’ (পিআইও) এবং কাকিনাশ্বর মৌজায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত দুটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে কর্মসূচির কাজ শুরু করেন।

​পর্যায়ক্রমে তিনি কালীগঞ্জ থানা, কালীগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউট এবং সরকারি করিমউদ্দিন পাবলিক কলেজ পরিদর্শনে যান। সেখানে প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে ‘নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি’ (এনডিডি) সেবাদান ফাউন্ডেশনের সৌজন্যে এলাকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

পরবর্তীতে নছর উদ্দিন সরকারি বালিকা বিদ্যালয় ও তুষভাণ্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন জেলা প্রশাসক।
​শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে জেলা প্রশাসক বলেন:
​”সরকারি সেবাকে গতিশীল ও স্বচ্ছ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই সততা, নৈতিকতা ও মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক ও চোরাচালানের মতো অপরাধ নির্মূলে সবাইকে সোচ্চার হতে হবে।”
দিনের মধ্যভাগে তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ ও চোরাচালান বিরোধী এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীমান্তঘেঁষা এই অঞ্চলে মাদকের থাবা ও চোরাচালান পুরোপুরি বন্ধ করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
​বিকেলে উপজেলা পরিষদ, পিআইও অফিস এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয় পরিদর্শন শেষে উপজেলার সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনের শেষভাগে জেলা প্রশাসক কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস ঘুরে দেখেন। ই-নামজারি প্রক্রিয়া, খতিয়ান প্রদানসহ অন্যান্য ভূমি সেবায় সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দায়িত্বরত কর্মকর্তাদের দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সেবা দেওয়ার কঠোর নির্দেশনা দেন তিনি।

দিনব্যাপী এই পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন:​মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কালীগঞ্জ ​ড. মো. সাইখুল আরিফিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট ​শাহীদ ইশরাক, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ ​মোঃ আল-আমিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), লালমনিরহাট
সহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসনের এ ধরনের মাঠপর্যায়ের নজরদারি ও ঝটিকা পরিদর্শন উপজেলার সরকারি দপ্তরের সেবার মান বাড়াতে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জনসেবা তরান্বিত করতে লালমনিরহাটের কালীগঞ্জে জেলা প্রশাসকের দিনব্যাপী ঝটিকা পরিদর্শন

আপডেট সময় : ০৩:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬