তাজপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয়; সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া চাইলেন মো. আক্তার আহমদ শাহিন
তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও জন্মভূমি তাজপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও অগ্রগতির বিষয়টি সবসময়ই তাঁর চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এলাকার মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
মো. আক্তার আহমদ শাহিন বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, পুরো তাজপুর ইউনিয়নের মানুষের প্রতিনিধি হতে চাই। জনগণ যদি আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, কৃষকের স্বার্থ রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণই হবে তাঁর প্রধান অঙ্গীকার।
তিনি তাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করে বলেন, “আপনাদের দোয়া, পরামর্শ ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব তাজপুর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মোঃ রাজন আহমদ, স্টাফ রিপোর্ট, 



















