৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে কার্যকর উদ্যোগের অভাবে বছরের পর বছর ধরে অনেক রাস্তা অবহেলিত অবস্থায় পড়ে আছে।
এ অবস্থায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হুসাইন নিজ উদ্যোগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজে নেমেছেন। স্থানীয়দের সহযোগিতায় ইটের রাবিশ, বালু ও কংকর ফেলে চলাচলের উপযোগী করার কাজ করছেন তিনি। দিন-রাত পরিশ্রম করে এলাকার মানুষও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কাজে অংশ নিচ্ছেন।
স্থানীয় সমাজসেবক ও তরুণ সংগঠক শাহাদাত হোসেন সোহাগও বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করে একাধিক রাস্তায় রাবিশ ও কংকর ফেলে সংস্কার কাজে অংশ নিয়েছেন। এলাকাবাসীর দাবি, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগে এ ধরনের কাজ মানুষের দুর্ভোগ অনেকটাই কমিয়েছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হুসাইন বলেন,
“শুধু চেয়ারম্যান বা জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজেদের এলাকার উন্নয়নের জন্য আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। মানুষের চলাচলের কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছি। বিশেষ করে শাহাদাত হোসেন সোহাগ সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন স্থানে ইট, বালু ও কংকর ফেলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ।”
এ বিষয়ে ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,
“মানবিক ও সামাজিক কাজের ক্ষেত্রে বাবুল হোসাইন স্যার এবং শাহাদাত হোসেন সোহাগ ভাইয়ের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের ইউনিয়নের অধিকাংশ রাস্তার অবস্থা খুবই খারাপ। উন্নয়নের কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। জনগণ এখন এমন নেতৃত্ব চায়, যারা কথার চেয়ে কাজ বেশি করবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে।”
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এসব রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। তাই দ্রুত সরকারি বরাদ্দের মাধ্যমে স্থায়ীভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
জনগণের টাকায় নয়, জনগণের শ্রমে রাস্তা সংস্কার: হাড়িয়ারকুঠিতে বাবুল হোসাইন ও তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ
-
শাহাদাত হোসেন সোহাগ উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ, রংপুর - আপডেট সময় : ০৮:১৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 42
জনগণের টাকায় নয়, জনগণের শ্রমে রাস্তা সংস্কার: হাড়িয়ারকুঠিতে বাবুল হোসাইন ও তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ
জনপ্রিয় সংবাদ



















