জনাব মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানার নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ নুর হোসেন, এসআই(নিরস্ত্র) মোঃ মতিউর রহমান, পিএসআই(নিরস্ত্র) তানভীর হাসান শাকিল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়াঃ-
সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার ,এফআইআর নং-২১, তারিখ- ২৬ জুলাই, ২০২৬; জি আর নং-১২৭, তারিখ- ২৬ জুলাই, ২০২৬; সময়- ০৭:১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী ১।মোঃ বাবুল মিয়া(৩৫), পিতা- মৃত আবর আলী, মাতা: সালমা বেগম-স্থায়ী: গ্রাম- সাদিপুর (১নং কলকলিয়া ইউ/পি) , উপজেলা/থানা- জগন্নাথপুর, জেলা -সুনামগঞ্জকে জগন্নাথপুর থানাধীন কলকলিয়া এলাকা হইতে গ্রেফতার করতঃ বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় অদ্য ২৬/০৭/২০২৬খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ২৬ জুলাই, ২০২৬; জি আর নং-১২৬, তারিখ- ২৬ জুলাই, ২০২৬; সময়- ০১:১৫ ঘটিকা ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর গ্রেফতারকৃত আসামী ২. মোঃ সাবির মিয়া(৪০), পিতা- মৃত আব্দুল বারী-স্থায়ী: গ্রাম- সৈয়দপুর (ঈষানকোনা, ইউ/পি-সৈয়দপুর সাহারপাড়া) , উপজেলা/থানা- জগন্নাথপুর, জেলা –সুনামগঞ্জকে জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর এলাকা হইতে গ্রেফতার করতঃ বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় অদ্য ২৬/০৭/২০২৬খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




















