শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ এবং ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ মোঃ কামরুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ডক্টর এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, হাজি আব্দুস সোবহান, সৈয়দ মোছাব্বির, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, সদস্য আছকির আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল সহ আরও অনেকেই।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভুমিকা রাখতে পারে। বক্তারা আরও বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা লেখাপড়ার মনোযোগ হারিয়ে ফেলেছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়েছে। তাই সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হব। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে।
অভিভাবক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অভিভাবক সদস্য শিক্ষক, শিক্ষার্থী স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরে শিক্ষার্থীদের পাঠাভ্যাস সৃজনশীলতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ এবং ৪ তোলা বিশিষ্ট ১ তোলা একাডেমিক ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন।
-
জগন্নাথপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৯:২৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 47
জগন্নাথপুরে শিক্ষার্থীদের পাঠাভ্যাস সৃজনশীলতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ এবং ৪ তোলা বিশিষ্ট ১ তোলা একাডেমিক ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন।
জনপ্রিয় সংবাদ



















