ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রেজাল্ট বিপর্যয়: প্রধান শিক্ষক ও শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

ছাতক উপজেলার ঐতিহ্যবাহী মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাম্প্রতিক পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি—বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কতিপয় শিক্ষকের সমন্বয়ে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেটের অনিয়ম, অবহেলা ও স্বেচ্ছাচারিতার কারণেই এই পাসের হার ও মেধার বিপর্যয় ঘটেছে।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয় থেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে রেখেছেন প্রধান শিক্ষক। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং শরীরচর্চার সুযোগ দেওয়ার কথা থাকলেও তা না করে শিক্ষার্থীদের মানসিক চাপে রাখা হচ্ছে। নিয়মিত শারীরিক শিক্ষার ক্লাস না হওয়া এবং সুযোগ-সুবিধা বন্ধ করে রাখার পেছনে প্রধান শিক্ষকের উদাসীনতা ও স্বেচ্ছাচারী মনোভাবই দায়ী বলে মনে করছেন অভিভাবকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ে শিক্ষকদের একটি অভ্যন্তরীণ সিন্ডিকেট তৈরি হয়েছে। এই শিক্ষক সিন্ডিকেটের মূল মনোযোগ শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদানের দিকে না থেকে নিজস্ব স্বার্থ ও প্রাইভেট বাণিজ্যের দিকে নিমজ্জিত। শিক্ষকদের এমন দায়িত্বহীনতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফলে।
রেজাল্ট বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির কার্যকর কোনো পদক্ষেপ এখনও চোখে পড়েনি। এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ দাবি করেছেন। তদন্ত সাপেক্ষে দায়ী শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হানের খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রেজাল্ট বিপর্যয়: প্রধান শিক্ষক ও শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

আপডেট সময় : ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬