ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে ব্র্যাকের উদ্যোগ: প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মী কম্পোস্ট বিতরণ।

সুনামগঞ্জের ছাতকে প্রান্তিক কৃষকদের কৃষি কাজে আধুনিকায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় পাওয়ার টিলার ও ভার্মী কম্পোস্ট বিতরণ করা হয়েছে। সম্প্রতি ব্র্যাকের নর্থইস্ট বিভাগের সুনামগঞ্জ-২ অঞ্চলের স্থানীয় দোলার বাজার ব্র্যাক কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এই আধুনিক কৃষিপ্রযুক্তি ও উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম। ব্র্যাকের এই কল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন,আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার গ্রামীন অর্থনীতে বড় পরিবর্তন আনবে।এটি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক  আসাদুজ্জামান(দাবি),ব্র্যাকের এলাকা  ব্যবস্থাপক মেহেদী হাসান(প্রগতি),বিজনেস ডেভেলপমেন্টের ইউনিট সিনিউর অফিসার এস,এম মফিজুর রহমান,উপজেলা হিসাব ব্যবস্থাপক আবুল হাসিম ও সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নুর।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান সরকার।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বক্তারা উল্লেখ করেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) সবসময় প্রান্তিক মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের মাঝে এই পাওয়ার টিলার ও ভার্মী কম্পোস্ট বিতরণ সেই ধারাবাহিকতারই একটি অংশ, যা সুনামগঞ্জের কৃষি খাতে এক নতুন মাত্রা যোগ করবে।
আধুনিক এই কৃষিযন্ত্র ও পরিবেশবান্ধব সার পেয়ে স্থানীয় কৃষকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ছাতকে ব্র্যাকের উদ্যোগ: প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মী কম্পোস্ট বিতরণ।

আপডেট সময় : ০১:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬