সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখা কেন্দ্রের অন্যতম অর্থ অনুদান দাতা, লন্ডন প্রবাসী মাওলানা মুজাহিদুল উদ্দিন এবং স্পেন প্রবাসী আলামীন-কে এক গৌরবময় সংবর্ধনা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।
আজ ১৮ জুন (বৃহস্পতিবার) মঈনপুর হিলফুল ফুজুল ইবতেদায়ী মাদ্রাসার অফিস কক্ষে দারুল কিরাত শাখা কেন্দ্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রবাসে থেকেও এলাকার দ্বীনি শিক্ষার প্রসারে এবং মাদ্রাসার উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদের এই সম্মাননা জানানো হয়।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে মঈনপুর শাখা কেন্দ্রের দায়িত্বশীল সভাপতি লুৎফর রহমান ফারুক, সহসভাপতি জুনেদ আহমদ রুনু, নাজিম ক্বারি জামাল আহমদ, ক্বারি আশরাফুল ইসলাম নোমান, মাওলানা আবু তাহের,সহ নাজিম রাকিব আহমদ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের দেশের গৌরব। বিশেষ করে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাওলানা মুজাহিদুল উদ্দিন ও স্পেন প্রবাসী আলামীন যে অকাতরে দান করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই অনুদান এলাকার কোরআন শিক্ষার পথকে আরও সুগম করবে। বক্তারা তাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
ছাতকে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মঈনপুর শাখার পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা
-
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: - আপডেট সময় : ০২:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 61
জনপ্রিয় সংবাদ




















