ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে গাছ কাটা নিয়ে বিরোধ: লন্ডন প্রবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ, স্পেন প্রবাসীর বসতঘর ক্ষতিগ্রস্ত।

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে একটি গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসী প্রতিবেশীদের মধ্যে বিরোধ ও অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই গ্রামের লন্ডন প্রবাসী মো. ছিদ্দিক আলীর ছেলে আজমল আলীর গাছ গাছালী, একই বাড়ির স্পেন প্রবাসী নূরুল আমীনের বসতঘরের টিনের চালে পড়ে। এতে বসতঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পুলিশে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী পক্ষের সীমানায় থাকা গাছের ডালপালা স্পেন প্রবাসী নূরুল আমীনের বসতঘরের টিনের চালের ওপর ঝুলে ছিল। এতে প্রতিনিয়ত গাছের ডাল ও পাতা পড়ে টিনের চাল জং ধরে নষ্ট হচ্ছিল এবং বৃষ্টির দিনে ঘরে পানি পড়ার উপক্রম হতো। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয়ভাবে প্রতিপক্ষকে গাছ বা গাছের ডালপালা ছেঁটে দেওয়ার অনুরোধ জানানো হলেও তা কর্ণপাত করা হয়নি।
সর্বশেষ, ডাল ভেঙে পড়ে ঘরের টিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে ভুক্তভোগী পরিবার বারবার ক্ষতিপূরণ ও গাছটি অপসারণের দাবি জানায়। তবে অভিযোগ রয়েছে, সমস্যার সমাধান না করে উল্টো ক্ষয়ক্ষতির শিকার পরিবারের সদস্যদের সাথে অমানবিক ও আপত্তিকর আচরণ করা হয়।হামলা মামলার হুমকি দেওয়া হচ্ছে।
পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ক্ষতিগ্রস্ত স্পেন প্রবাসী নূরুল আমীনের পরিবারের পক্ষে নিরাপত্তার স্বার্থে এবং ক্ষতিপূরণ দাবিতে জাহিদ পুর পুলিশ পাড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ইতিমধ্যে পুলিশ ঘটনা স্থল পরির্দন করেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ছাতকে গাছ কাটা নিয়ে বিরোধ: লন্ডন প্রবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ, স্পেন প্রবাসীর বসতঘর ক্ষতিগ্রস্ত।

আপডেট সময় : ০৭:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬