ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্য মোতায়েন সরকারের প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিক কৃতজ্ঞতা

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় এ উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন করে আনসার সদস্য মোতায়েনের ফলে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আরও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে হাসপাতালের আইন-শৃঙ্খলা রক্ষা, চিকিৎসাসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি-এর নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রতিক্রিয়ায় জানায়, সরকারের এ সময়োপযোগী পদক্ষেপে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, যার সুফল পাবেন সাধারণ রোগীরা।

কর্তৃপক্ষ আরও জানায়, জনস্বার্থে গৃহীত এ উদ্যোগের জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তারা আশা করেন, ভবিষ্যতেও সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্য মোতায়েন সরকারের প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিক কৃতজ্ঞতা

আপডেট সময় : ০১:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬