লোহাগাড়া চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান পদ নিয়ে রশি টানাটানির অবসান হলো এবং অবশেষে ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিঞা মেম্বারকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করল স্থানীয় সরকার মন্ত্রণালয়।পতিত আওয়ামী লীগ আমলের চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিনকে সরানোর জন্যে জুলাই অভ্যুত্থানের পরপরই বেশ কয়েকদিন পরিষদ প্রাঙ্গণে ছাত্র জনতার বিক্ষোভ হয়।বিক্ষোভে উক্ত চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বাধ্য হয় এবং কর্তৃপক্ষ সৈয়দ হোসেন মেম্বারকে চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেন।কিছুদিন যেতে না যেতে চেয়ারম্যানের পদ নিয়ে প্যানেল চেয়ারম্যানদের মধ্যে শুরু হয় চেয়ারম্যানের চেয়ার টানাটানি।এদিকে জনগণ পড়ে যায় চরম বিপাকে।এদিকে শুরু হয় তাদের মধ্যে আইনি লড়াই।শেষমেষ দায়িত্ব পেয়ে যান ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিঞা।তিনি বেশ কয়েক মাস দায়িত্ব পালন করেন।আবার ঘটা করে দায়িত্ব চলে যায় সৈয়দ হোসেন মেম্বারের কাছে।তিনিও বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছেন।কিন্তু প্যানেল চেয়ারম্যানদের মধ্যে অনৈক্যের কারণে হেলাল উদ্দিন পুনারায় অফিশিয়ালভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালনের আদেশ হাতে নিয়ে পরিষদে আসার কথা মানুষের মুখে মুখে হয়ে যায়।প্রতিপক্ষরাও সেই সুযোগ হাতছাড়া করেনি।মৌলানা হেলাল উদ্দিন পরিষদে সশরীরে এসে দায়িত্ব গ্রহন করবেন কিন্তু কাল হয় ছাত্র-জনতা আন্দোলনে করা মামলা।যেইদিন আসার কথা সেইদিনই মৌলানা হেলাল উদ্দিনকে লোহাগাড়া থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আমিরাবাদ স্টেশন থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
চেয়ার টানাটানির অবসান;চেয়ারে বসলেন মোহাম্মদ মিঞা
-
মোহাং ইসলাম মিঞা স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম - আপডেট সময় : ০৬:২৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















