ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারীর সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন উদীয়মান দুই তরুণ সাংবাদিক

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কলম ধরার মধ্য দিয়েই একজন সাংবাদিক মানুষের আস্থা অর্জন করেন।

সেই ধারাবাহিকতায় বাগেরহাটের চিতলমারীতে উদীয়মান দুই তরুণ সাংবাদিক মোহাম্মদ আজাদ খান ও প্রিন্স হালদার তাদের নিষ্ঠা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
মোহাম্মদ আজাদ খান ইংরেজিতে স্নাতকোত্তর এবং চিতলমারী থানা প্রেসক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

অন্যদিকে প্রিন্স হালদার ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল থেকে। শিক্ষা ও সাংবাদিকতার সমন্বয়ে তারা সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং মাটি-মানুষের জীবনসংগ্রাম—এসব বিষয়কে তারা তাদের লেখনীর মূল উপজীব্য হিসেবে বেছে নিয়েছেন। সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু তুলে ধরে তারা পাঠকমহলে ইতোমধ্যেই আলাদা পরিচিতি অর্জন করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ এই দুই সাংবাদিকের অনুসন্ধানী মনোভাব, বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব চিতলমারীর সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্রান্তিক মানুষের সুখ-দুঃখও তাদের সংবাদে সমান গুরুত্ব পায়।

সাধারণ মানুষ মনে করেন, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মোহাম্মদ আজাদ খান ও প্রিন্স হালদার ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাদের এই অগ্রযাত্রা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চিতলমারীর সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন উদীয়মান দুই তরুণ সাংবাদিক

আপডেট সময় : ০৮:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬