গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): আজ ২৬ আগস্ট ২০২৬, রোজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে গোমস্তাপুর উপজেলার রহনপুর অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে “A+ সংবর্ধনা–২০২৬” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি জনাব আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচিত ভিপি মো. মুস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মুহাইমেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ পূর্ব শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভা শাখার সেক্রেটারি মানিক রায়হান, ছাত্রনেতা মুস্তাফিজুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, A+ অর্জনের স্বীকৃতি হিসেবে এমন আয়োজন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। তারা অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি ড. মু. মিজানুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা, মানবিকতা ও দক্ষতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। আগামী দিনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রধান আলোচক মো. মুস্তাকুর রহমান জাহিদ বলেন, A+ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার ফল। এই সাফল্যকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা ও দায়িত্ববোধ অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
ছাত্রনেতা মুস্তাফিজুর কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবনের সাফল্যের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল্লাহ বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি আব্দুল মুহাইমেন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধার সঙ্গে নৈতিকতা ও মানবিক গুণাবলির সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহারসামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা বলেন, মেধাবীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের আরও ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যতের জন্য উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মেধাবীদের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক—এই প্রত্যাশায় সকল কৃতি শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে A+ প্রাপ্তদের সংবর্ধনা
-
রিপোর্ট: আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- 101
জনপ্রিয় সংবাদ




















