গ্রেফতারকৃত ১০ জন আসামীদের বিরুদ্ধে ০৬ (ছয়) টি নিয়মিত মামলা রুজু করা হয়। বাকী ০৯ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয় এর সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি দিক-নির্দেশনায় জেলার সকল থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীও রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ এর অভিযান চলমান থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- মামুন হোসেন খান 



















