ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর হাসপাতালে মানসিক ভারসাম্যহীন তরুণীর কন্যা সন্তানের জন্ম, শিশুর পিতার পরিচয় অজানা

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে এক মানসিক ভারসাম্যহীন তরুণী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাতে হাসপাতালটিতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে প্রসববেদনা নিয়ে ওই তরুণী হাসপাতালের বিভিন্ন ইউনিটে ঘুরে বেড়াচ্ছিলেন। বিষয়টি নজরে এলে দায়িত্বরত নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাকে দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেন। পরে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হলে শুক্রবার রাতে তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন।

তরুণীর পরিচয় এবং নবজাতকের পিতার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা প্রদান করা হচ্ছে।

এ ঘটনায় মানবিক সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁদপুর সদর হাসপাতালে মানসিক ভারসাম্যহীন তরুণীর কন্যা সন্তানের জন্ম, শিশুর পিতার পরিচয় অজানা

আপডেট সময় : ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬