ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর বাসস্ট্যান্ডে জাতীয় সাংবাদিক সংস্থার মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

মাদক, জুয়া, কিশোরগ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় সাংবাদিক সংস্থা, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল আমিন খান আকাশ বলেন, “মাদক, জুয়া ও কিশোরগ্যাং আজ জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এ সংকট মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতামূলক সভা-সেমিনার ও সামাজিক আন্দোলন অব্যাহত থাকলে অপরাধ দমনে ইতিবাচক পরিবর্তন আসবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে অপরাধীরা সমাজে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। তৃণমূল পর্যায় থেকেই অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
জাতীয় সাংবাদিক সংস্থা, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র কার্যকরী সদস্য ও সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল গনি।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার এএসআই অসীম কুমার, কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা কোরআনে হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মো. ইব্রাহীম খলিল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংবাদিক মিজান লিটন, জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার কৌশিক, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল গাজী, কার্যকরী সদস্য ওমর শরীফ, আরিফুর রহমান সাগর ও মো. রাব্বি ঢালী, ‘ক্লিন চাঁদপুর’-এর ওয়াজী উল্লাহ জিন্নাহ, মো. বিল্লাল হোসেন ও মো. সাখাওয়াত মিজি, সাংবাদিক সাখাওয়াত হোসেন সুমন, নাজমুল ইসলাম বাঁধন, মো. নূরে আলম, মদিনা বাজার জামে মসজিদের সভাপতি মো. আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমাম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
ক্যাম্পেইনে বক্তারা মাদক, জুয়া ও কিশোরগ্যাংমুক্ত সমাজ গঠনে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁদপুর বাসস্ট্যান্ডে জাতীয় সাংবাদিক সংস্থার মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

আপডেট সময় : ০৬:৫০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬