ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (আনুমানিক ৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সোমবার (৬ জুলাই) ভোরে ফজরের নামাজের আগে বা পরে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ডাকঘর এলাকার দক্ষিণে, চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমান্তসংলগ্ন সাদ্দাম ব্রিজের পশ্চিম পাশে সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের আলামত ও প্রাথমিক তদন্তে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁদপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬