চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের তথ্য অনুযায়ী, ১৪ জুলাই ২০২৬ চাঁদপুর সদর মডেল থানাধীন তালতলা এলাকায় জেনারেল হাসপাতালের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মনোয়ার হোসেন পাটওয়ারী ওরফে মুন্না পাটওয়ারী (৪১) এবং মো. নাজিম উদ্দিন মিয়া (৩২)। এ মামলার অপর আসামি রনি বেপারী (৪১) পলাতক রয়েছেন।
অভিযানে মনোয়ার হোসেন পাটওয়ারীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং মো. নাজিম উদ্দিন মিয়ার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৫০ পিস।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারা অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন মো. সোহেল রানা, উপ-পরিদর্শক (এসআই), “ক” সার্কেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার, ইয়াবাসহ আটক
-
চাঁদপুর সদর প্রতিনিধি: মো রাব্বি ঢালী - আপডেট সময় : ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- 57
জনপ্রিয় সংবাদ




















