চাঁদপুর শহরের ছায়াবানী রেলক্রসিং এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তায়েবা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা সদর উপজেলার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার ও স্থানীয়দের কাছে সে ছিল অত্যন্ত পর্দাশীল ও শান্ত স্বভাবের মেয়ে।
জানা যায়, মাদরাসা থেকে বাড়ি ফেরার সময় তায়েবা রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। ছায়াবানী রেলক্রসিং এলাকায় একাধিক রেললাইন থাকায় সে হয়তো ধারণা করেছিল, ট্রেনটি অন্য লাইন দিয়ে চলে যাবে। এ সময় নিজের পথেই হাঁটতে থাকলে হঠাৎ চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস তার লাইনে চলে আসে। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তায়েবার পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। খবর পেয়ে স্বজনরা থানায় ছুটে আসেন।
একটি মুহূর্তের ভুল ধারণা কেড়ে নিল একটি নিষ্পাপ প্রাণ। তায়েবার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আল্লাহ তায়েবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
সতর্কবার্তা: রেললাইন পারাপার কিংবা রেললাইনের পাশে চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হলো। অসাবধানতার একটি মুহূর্তও ডেকে আনতে পারে অপূরণীয়
চাঁদপুর সদর প্রতিনিধি মো. আতিক হাসান দৈনিক বাংলার সংবাদ 



















