ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মান পেলেন বাঁশখালী থানার ওসি মোঃ রবিউল হক

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা পেলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং জনগণবান্ধব পুলিশি সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন।
জানা যায়, ওসি মো. রবিউল হকের নেতৃত্বে মে মাসে বাঁশখালী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অপরাধী গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
থানার পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে ৪৯টি মামলা রুজু ও সমসংখ্যক ৪৯টি মামলার নিষ্পত্তি, ১২৫টি বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, ৬০ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ ১৭৬টি ওয়ারেন্ট বাস্তবায়ন এবং নিয়মিত মামলায় ৭৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
এছাড়া বিশেষ অভিযানে ২ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। ৬টি মাদক মামলায় ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাঁশখালী থানা নিরলসভাবে কাজ করেছে। পাশাপাশি নিয়মিত টহল বৃদ্ধি, বিট পুলিশিং সভা আয়োজন এবং বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওসি রবিউল হকের নেতৃত্বে বাঁশখালী থানার এ সাফল্য আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের আন্তরিক প্রচেষ্টার উজ্জ্বল প্রতিফলন।

বাঁশখালী থানার ওসি জনাব মোঃ রবিউল হক জানান যে,এই স্বীকৃতি পাওয়া আমার জন্য এক অনন্য সম্মান ও প্রেরণা। সততা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গিই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ অর্জন আমার একার নয় এটি আমার সহকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ স্থানীয় জনগনের আন্তরিক সহযোগিতার ফল। এ সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করবে দেশের সেবা ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে ।
ভবিষ্যতেও এ সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জনান যে,
বাঁশখালী থানার এই ধারাবাহিক সফলতা থানার প্রতিটি সদস্যের সততার সহিত দায়িত্ব আদায় , পেশাদারিত্ব ও জনসেবার অঙ্গীকারমুলুক কাজের প্রতিফলন। এই অর্জন বাঁশখালী থানার সকল সদস্য গর্বিত ও আনন্দিত।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থাও বৃদ্ধি করবে। মাদক ও অস্ত্র উদ্ধারে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদী।
এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, ২০২৬ সালের ২ মে মো. রবিউল হক আনুষ্ঠানিকভাবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে থানার বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান সাফল্য অর্জিত হওয়ায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মান পেলেন বাঁশখালী থানার ওসি মোঃ রবিউল হক

আপডেট সময় : ০৪:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬