ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ও আটটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আফতাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, তিনি আটটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন মামলায় আদালত কর্তৃক মোট ১৩ বছরের সাজাপ্রাপ্ত।

র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন আফতাব উদ্দিন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৭।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চট্টগ্রামে ৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬