ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সাবেক ব্যাংক কর্মকর্তার গুলিবিদ্ধ মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে শাহিদ হোসেন (৩৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে কী কারণ ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাজীপাড়ার ‘ইমাম হোসেনের বাড়ি’র একটি ড্রয়িংরুমে গুলির শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে সেখানে গিয়ে শাহিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহিদ ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আগে একটি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শাহিদের দুটি সন্তান রয়েছে। তার স্ত্রী শারমিন আকতার বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

শারমিন আকতার বলেন, সকালে ড্রয়িংরুম থেকে হঠাৎ বিকট শব্দ শুনে সেখানে গিয়ে তিনি স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সংসারে স্বাভাবিক বিষয় নিয়ে মাঝেমধ্যে ঝগড়া হলেও বড় কোনো সমস্যা ছিল না বলে জানান তিনি। স্বামীর কাছে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়টি জানতেন না বলেও দাবি করেন শারমিন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কী কারণে শাহিদ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ব্যবহৃত পিস্তলটির বৈধতা যাচাইসহ পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চট্টগ্রামে সাবেক ব্যাংক কর্মকর্তার গুলিবিদ্ধ মৃত্যু

আপডেট সময় : ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬