বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চট্টগ্রাম সফরকে ঘিরে পুরো চট্টগ্রামজুড়ে বইছে আনন্দের হাওয়া।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল ১০টা থেকেই সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অপেক্ষায় থাকেন। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যা ৭টা পর্যন্ত মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে স্থানীয় এমপি, মন্ত্রী, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।
রাউজানে ব্যাপক প্রস্তুতি
রাউজানের এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রাউজান উপজেলা থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে প্রায় চার থেকে পাঁচ হাজার দলীয় নেতাকর্মীর উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাউজানের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
রাঙ্গুনিয়ায়ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি
অন্যদিকে, রাঙ্গুনিয়া উপজেলা থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীর নেতৃত্বে প্রায় চার হাজার নেতাকর্মী অংশগ্রহণের প্রস্তুতি নেন। রাঙ্গুনিয়ার এমপি হুমাম কাদের চৌধুরীর পক্ষে ইউসুফ চৌধুরী দিনরাত নিরলসভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সাধারণ জনগণ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী—সবার উপস্থিতিতে চট্টগ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রতিবেদক ওমর ফারুক চট্টগ্রাম জেলা প্রতিনিধি, 



















