দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। রবিবার (২৬ জুলাই ২০২৬) তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও কর্মতৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনগণকে আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এছাড়া পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুর জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি ঘোড়াঘাট থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) জনাব মোঃ আ. ন. ম. নিয়ামত উল্লাহ এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
প্রকাশকঃ দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম
ঘোড়াঘাট থানা পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার, বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ
-
দিনাজপুর প্রতিনিধি: - আপডেট সময় : ০৮:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















