#পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবি’র চৌকস অভিযানে ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অদ্য সোমবার (১০ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুমের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
#ধন্যবাদ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির চৌকস অভিযানিক দল।।
এইচ এম আব্দুস সাত্তার উপজেলা প্রতিনিধি,নাইক্ষ্যংছড়ি। 



















