টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই ২০২৬) ঘাটাইল থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩০ (ত্রিশ) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ১০ (দশ) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদকদ্রব্যসহ মোট চারজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
*সুজন রবি দাস (টাঙ্গাইল) প্রতিনিধি 



















